তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 

০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা © টিডিসি ফটো

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ বসত ঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ অক্টোবর)  সকালে ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  
‎
‎স্থানীয় সূত্রে  জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিহত মুজিবুর রহমানকে স্থানীয় একটি দোকানে চা পান করতে দেখা যায়। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। শুক্রবার সকালে তার বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানান।‎খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কয়েক দিন ধরে ঘরের ভেতরে পড়ে থাকার কারণে মরদেহটি ফুলে যায়।

তবে তার বড় মেয়ে অভিযোগ, তার বাবাকে হত্যা করা হয়েছে। 

আরও দেখুন: এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

নিহত শেখ মুজিবুর রহমান উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।
‎
‎ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ‘শেখ মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950