চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতাকে বহিষ্কার

১৫ মার্চ ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৬ AM
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় যুবদলের নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় যুবদলের নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে © সংগৃহীত

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় যুবদলের সেই নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খোকন নেত্রকোনার মোহগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব। 

আজ শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। 

গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ভুক্তভোগী পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

গত শুক্রবার (১৪ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২ জন হামলায় অংশ নেন বলে জানান আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার।

আরও পড়ুন: দেশে ২৬ মাসে ধর্ষণের শিকার ৯৭৫, ধর্ষণ-পরবর্তী হত্যা ৭১

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা বাড়িতে আসি। শুক্রবার গ্রামের বাড়িতে জুম্মার নামাজ শেষে আড়াইটার দিকে তার স্বামী মোহনগঞ্জ বাজারে যান ইফতার কিনতে। এ সময় খোকন ও তার লোকজন রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করেন।’

পরে স্থানীয়রা উদ্ধার করে জসিম উদ্দনেকে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ নিয়ে আনা হয়। পরে জসিম উদ্দীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এ ঘটনায় মামলা করার কথা জানান ভুক্তভোগীর স্ত্রী।

কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9