রাজপথে নামলে ‘শাহবাগীদের’ প্রতিহত করার ঘোষণা ইনকিলাব মঞ্চের

১৫ মার্চ ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM

© সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তারা রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই জমায়েত কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। যড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শক্তিশালী করে যাবে জুলাই জনতা।

তিনি আরও বলেন, শাহবাগ হলো ফ্যাসিবাদের আস্তানা। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা এ দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শত্রু। দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। 

ট্যাগ: শাহবাগী
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬