‘যে পথে আ. লীগ পালিয়েছে, সে পথেই ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে’

১৫ মার্চ ২০২৫, ০৭:১৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

যে পথে আওয়ামী লীগ পালিয়েছে, সে পথেই আবার ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৪ মার্চ) মধ্য রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‌যে পথ দিয়ে আওয়ামীলীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামীলীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে সরব হাসনাত আব্দুল্লাহ। এর আগের দেওয়া পোস্টে তিনি অশালীন মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির সাংবাদিকদের চাকরিচ্যুত করার বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।’

এর আগে, টেলিভিশনটির লাইভ চলাকালীন সময়ে অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬