আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন: সারজিস

১৪ মার্চ ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

পঞ্চগড়ের একজন আগামী এক দশকের মধ্যে প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শুক্রবার (১৪ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত পঞ্চগড় জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারজিস বলেন, পঞ্চগড়কে এগিয়ে নেয়া যায় কিভাবে, সেই বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।

তিনি বলেন, পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাদুপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব।

পঞ্চগড়বাসীর উদ্দেশে সারজিস বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল-মত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬