শেকৃবিতে ১২শ’ শিক্ষার্থীকে ইফতার করালো ছাত্রশিবির

০৯ মার্চ ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
ইফতার নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

ইফতার নিলেন শেকৃবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ১২০০ শিক্ষার্থীকে ইফতার করালেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার (৯ মার্চ) ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের ইফতার করানো হয়। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি বুথ স্থাপন করা হয়। এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া হল ও অপরাজিতা-২৪ হলের সামনে আরও দুটি বুথ থেকে ইফতার বিতরণ করা হয়। 

শেকৃবির এক শিক্ষার্থী বলেন, ‘আজকের বারাকাহ ইফতার কর্মসূচি অনবদ্য একটি আয়োজন। এ ধরনের আয়োজন বিগত বছরগুলোতে আমরা দেখিনি। এত বড় পরিসরে এত শিক্ষার্থীদের সমাগম আমরা এর আগে বিশ্ববিদ্যালয়ে দেখিনি এত মানুষ একসাথে ইফতার নিচ্ছে, বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আমরা দেখছি যে লিফলেটও বিতরণ করা হচ্ছে, যেখানে কোরআন প্রতিযোগিতার আয়োজন দেখতে পাচ্ছি। এটিও শিক্ষার্থীদের ইসলাম চর্চা কিংবা ইসলামকে জানার একটা জায়গা তৈরি করে।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘আমরা আজকে খুবই আনন্দিত যে, ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে ইফতার করাতে পারছি। আমরা আমাদের সাধ্যমতো ১২০০ জনের জন্য আয়োজন করেছিলাম। আমাদের ক্যাম্পাসে যারা আছে মোটামুটি সবাই এসেছে। এখানে যারা এসেছে সবাই ছাত্রশিবিরকে ভালোবেসে এসেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভাইদেরকে ইফতার দেওয়ার জন্য। চাহিদার চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আসায় আমরা বাইরে থেকে ইফতার নিয়ে এসে ভাইদেরকে দেওয়ার চেষ্টা করছি। আজকের আয়োজনের মাধ্যমে এটা বুঝতে পেরেছি হাজারো জনতা ছাত্রশিবিরকে ভালোবাসে। আমাদের বোনদের জন্যও আয়োজনের চেষ্টা করেছি। তবে আরও বড় পরিসরে আয়োজন করলে ভালো হতো। আগামীতে ভালোভাবে আয়োজনের চেষ্টা করবো।’

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬