ধানের শীষে মনোনয়ন পেলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

২৭ নভেম্বর ২০১৮, ০৪:৩৩ PM
সাধারণ সম্পাদক আকরামুল হাসান

সাধারণ সম্পাদক আকরামুল হাসান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান। নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন এ নেতা।  আজ মঙ্গলবার বিএনপির মহাসচিবের পক্ষ থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়েছে।  

আকরামুল হাসান ছাত্রদলের সাধারণ সম্পাদকের পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সংগঠনটির আগের কমিটি যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সভাপতি ছিলেন। আকরামুল হাসানের বিপরীতে নরসিংদী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিরাজুল ইসলাম মোল্লা। তিনি গত নির্বাচনে এই আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আকরামুল হাসানকে মনোনয়ন প্রদান করায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এরমধ্য দিয়ে ছাত্রদলে তাঁর রাজনৈতিক অবদান এবং ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন করা হয়েছে এমন দাবি সমর্থকদের। 

অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপি তাদের প্রতিটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী-৩ আসনে আকরামুল হাসানের পাশাপাশি বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া এবং নরসিংদী সদর বিএনপির সহসভাপতি মঞ্জুরে এলাহী।

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। এদিন ছাত্রদলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন পান বর্তমান সভাপতি রাজিব আহসান এবং জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশীদ।

ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence