ঢাবি ছাত্রলীগ নেতাদের নির্যাতন নিয়ে যা বললেন ডিবি প্রধান হারুন

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ডিবি প্রধান হারুন

ডিবি প্রধান হারুন © ফাইল ফটো

কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একজন সাংবাদিক ডিবি প্রধানকে প্রশ্ন করেন, ডিএমপির রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদ দুজন ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে পিটিয়েছেন। বেধড়ক মারপিট করেছেন। তারা গুরুতর আহত হন। এ বিষয়ে ডিএমপি কোনো ব্যবস্থা নেবে কি না?

জবাবে ডিবি প্রধান বলেন, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বিভাগীয় তদন্তের কথা জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকও। 

ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, এডিসি হারুন শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন।

ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগ-বিতণ্ডা হয়।
পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে যান।

সেখানে তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী দুজন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।  

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
  • ২৮ জুন ২০২৬
মেসির বিশ্বরেকর্ডে দাপুটে জয় আর্জেন্টিনার
  • ২৮ জুন ২০২৬
‘সংসদে সবাই বলে স্যার, বাড়ি ফিরে দেখি চায়ের মগ আর ভাতের বাস…
  • ২৮ জুন ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি যুক্ত করলেন ট্রাম্প
  • ২৮ জুন ২০২৬
মেসির গোল, হয়ে গেল বিশ্বরেকর্ডও
  • ২৮ জুন ২০২৬
গোল হজমের পর অবশেষে মাঠে মেসি
  • ২৮ জুন ২০২৬