নতুন রেকর্ডের অপেক্ষায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’

১৪ মে ২০১৯, ১১:১২ AM

© সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর গত ১০ মে মুক্তি পেয়েছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’। ছবিটি মুক্তির প্রথম দিনই আয় করেছে ১২ কোটির অধিক। দ্বিতীয় দিনে ২৬ কোটি অতিক্রম করে তৃতীয় ও চতুর্থ দিনের প্রত্যাশা এখন ৫০ কোটি রুপির।

চলতি বছরে এ সিনেমাটি বলিউডের প্রথম দুইদিনের সর্বোচ্চ আয়। সিনেমাটি দেখার জন্য ভিড় জমাচ্ছে দর্শক। শিগশিগরই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পা রাখবে বলেও আশা করছে সংশ্লিষ্টরা।

বিভিন্ন কারণেই ছবিটি আলোচনায় ছিলো। তবে মূল কারণটা ছবির নায়ক টাইগার শ্রফ। ধর্ম প্রোডাকশানের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র সিক্যুয়েলে টাইগারকে দেখতে মুখিয়ে ছিলেন বলিউডপ্রেমীরা। সঙ্গে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পাণ্ডে এবং তারা সুতারিয়ার অভিষেক ঘটছে চলচ্চিত্রে। ছবিতে এই দুই নবীনের সঙ্গে বেশ জমজমাট রোমান্স নিয়ে হাজির হয়েছেন টাইগার।

এদিকে ছবিটির আগের সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রথম দিনে ব্যবসা করেছিল ৭.৫২ কোটি। এ ছবিতেও অভিনয় করেছিলেন নতুন নায়ক-নায়িকা। এদিকে এই ছবিরই নায়ক টাইগার শ্রফের ছবি ‘বাঘী-২’ প্রথম দিনে এর থেকে ভালো ব্যবসা করেছিল।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬