শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

৩০ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
শমী কায়সার

শমী কায়সার © সংগৃহীত

সাংবাদিকদের চোর বলার অভিযোগ এনে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক মিঞা মোঃ নুজহাতুল হাচান। আজ মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আদালত আসাদুজ্জামান নুরের আদালতে ওই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান।

এ বিষয়ে মিঞা মোঃ নুজহাতুল হাচান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সাংবাদিকদের নিয়ে শমি কায়সারের আপত্তিকর ও হেয় মন্তব্যের জন্য একজন সচেতন সাংবাদিক হিসেবেই এ মামলা করা। এখন আদালত থেকে ন্যায় বিচার প্রত্যাশা করছেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠান থেকে শমী কায়সারের দু’টি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

শমী কায়সার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান, তার দু’টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এরপর সঙ্গে সঙ্গেই মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এসময় তার নিরাপত্তাকর্মী সবার দেহ তল্লাশি করতে চান। অনেকে বের হতে চাইলে নিরাপত্তাকর্মী সাংবাদিকদের ‘চোর’ বলে ওঠেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা।

এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডাও হয় সাংবাদিকদের। পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দু’টি নিয়ে গেছেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬