সিকৃবি আলোকচিত্র প্রতিযোগিতা: ছবি পাঠানোর শেষ দিন মঙ্গলবার

২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৬ AM
প্রতিযোগিতার পোস্টার

প্রতিযোগিতার পোস্টার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হতে যাচ্ছে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৯। এ উপলক্ষ্যে ‘আর্ট অব লাইট’ প্রতিযোগিতায় আলোকচিত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (সিকৃবিফসো) উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতাটি। ছবি জমা দেয়ার শেষ দিন আগামী মঙ্গলবার (২৫ ডিসেম্বর)।

আয়োজকরা জানান, ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে মোবাইল ও ক্যামেরা দিয়ে তোলা ছবি জমা দেওয়া যাবে। বিচারকদের বাছাইকৃত ছবি নিয়ে হবে প্রদর্শনী। প্রদর্শিত ছবিগুলো থেকে প্রায় ১৩টিতে পুরস্কার প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে নগদ প্রাইজমানি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ আরো অনেক পুরস্কার। আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

প্রসঙ্গত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (সিকৃবিফসো) যাত্রা শুরু করে ২০১৬ সালের অক্টোবর মাসে। পরের বছর প্রথম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র শিল্পে উৎসাহিত করার লক্ষ্যে ইতোমধ্যে তিনটি আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে সিকৃবিফসো। আর নিয়মিত বিভিন্ন কর্মশালার আয়োজনও করে আসছে।

প্রতিযোগিতার বিস্তারিত জানতে ক্লিক করুন 

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×