বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

২৯ অক্টোবর ২০২১, ১০:৩০ AM
বীরশ্রেষ্ঠ মতিউর

বীরশ্রেষ্ঠ মতিউর © ফাইল ফটো

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ। ১৯৪১ সালের এই দিন (২৯ অক্টোবর) পুরোনো ঢাকায় জন্মগ্রহণ করেন এই মহান বীরমুক্তিযুদ্ধ। তার গ্রামের বাড়ী নরসিংদী জেলায়, বাবার নাম মৌলভী আবদুস সামাদ, আর মায়ের সৈয়দা মোবারকুন্নেসা।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৭১ সালের ২০ আগস্ট তিনি করাচির মশরুর বিমানঘাঁটিতে শিক্ষার্থী মিনহাজ রশীদের কাছ থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান করায়ত্তে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। তার মৃত দেহ ঘটনাস্থলে থেকে প্রায় আধ মাইল দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে মিনহাজ রশীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

১৯৬৭ সালের ২১ জুলাই মতিউর একটি মিগ-১৯ বিমান চালানোর সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে যায়। কিন্তু অপূর্ব দক্ষতায় প্যারাস্যুটযোগে মাটিতে অবতরণ করেন তিনি। এ সময় ইরানের রানী ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে যে বিমান মহড়ার অনুষ্ঠিত হয়, তাতে তিনিই একমাত্র বাঙালি পাইলট ছিলেন।

১৯৬১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তির পর তিনি করাচির মৌরিপুর (বর্তমান মাসরুর) এয়ার বেজের ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। এখানে তিনি টি-৩৩ জেট বিমানের ওপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন।

মুক্তিযুদ্ধে মতিউরের অসম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ জাতীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট পদে ছিলেন।

প্রায় ৩৫ বছর পাকিস্তানের ওই কবরেই শায়িত ছিলেন বাংলাদেশের এই বীরশ্রেষ্ঠ। ২০০৬ সালের ২৩ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পুনরায় তাকে পূর্ণ মর্যাদায় ২৫ জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়।

চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্…
  • ০২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
  • ০২ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ…
  • ০২ নভেম্বর ২০২৬
এক ঘুগ পেরিয়ে গেলেও রাবিপ্রবিতে নেই কমনরুম, ভোগান্তিতে নারী…
  • ০২ নভেম্বর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ নভেম্বর ২০২৬