চাকরি খুঁজতে গিয়ে ইউসুফ হয়ে গেলেন দিলীপ কুমার

০৭ জুলাই ২০২১, ১০:৫৫ AM
স্ত্রী সায়রা বানুর সঙ্গে অভিনেতা দিলীপ কুমার

স্ত্রী সায়রা বানুর সঙ্গে অভিনেতা দিলীপ কুমার © ফাইল ফটো

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। আজ বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভারতের মুম্বাইয়েরে পিডি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

কিংবদন্তি বলিউড এই অভিনেতার  আসল নাম ইউসুফ সারোয়ার খান। তার বাবা মোহাম্মদ সারোয়ার খান ছিলেন একজন ফল ব্যবসায়ী। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ সারোয়ার খান।

এর কিছুদিন পর আবারও মুম্বাইয়ে ফিরে বাবার সঙ্গে ব্যবসায় যোগ দেন তিনি। ব্যবসার কাজেই একসময় ইউসুফ খানের পরিচয় হয় সেই সময়কার প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সঙ্গে, যিনি ইউসুফ সারোয়ার খানকে পরিচয় করিয়ে দেন বোম্বে টকিজ-এর মালিকের সঙ্গে।

১৯৪৩ সালে ইউসুফ খান বোম্বে টকিজে যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার স্বত্বাধিকারী দেবিকা রানী তাকে অভিনেতা হওয়ার প্রস্তাব দেন। সিনেমায় তার নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি জোয়ার ভাটা। প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না। ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা মুঘল-এ-আজম দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

ছয় দশকের ক্য্যারিয়ারে তিনি ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী মুম্বাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী সায়রা বানু।

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
‘ব্রাজিল বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভ…
  • ২৫ আগস্ট ২০২৬