নিউইয়র্কে ইতিহাস গড়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ

২৩ জুন ২০২১, ০১:৩০ PM
নিউইয়র্কে ইতিহাস গড়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ

নিউইয়র্কে ইতিহাস গড়ার পথে বাংলাদেশি শাহানা হানিফ © ফেসবুক থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ের পথে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ (মুনমুন)। তিনি জিততে পারলেই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন। শাহানা হানিফের প্রাপ্ত ভোট ৮ হাজার ৭২৬, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৮১৮। শাহানা বাংলাদেশি অধ্যুষিত ডিস্ট্রিক্ট থার্টি নাইন (ব্রুকলিনে) থেকে কাউন্সিল মেম্বার পদে নির্বাচন করছেন। চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা শাহানার বাড়ি চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে।

শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন। মঙ্গলবার (২২ জুন) সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হচ্ছেন তিনি। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। মঙ্গলবারের প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পাবেন। এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট এসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্রেট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া।

নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (২২ জুন) স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিসির পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন ডাকা শিক্ষার্থীদের ছাত্রলী…
  • ০৮ মে ২০২৬
নিখোঁজ তা’মীরুল মিল্লাত ছাত্রী, পুলিশের গড়িমাসিতে আড়াই মাসে…
  • ০৮ মে ২০২৬
ছাত্রদলের কমিটিতে পদ পেলেন কার্জন হলের সিকিউরিটি গার্ড
  • ০৮ মে ২০২৬
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস: অন্যের রক্তে বেঁচে থাকা হাজারো শিশ…
  • ০৮ মে ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু
  • ০৮ মে ২০২৬
যশোর কর অঞ্চলে চাকরি, পদ ১২২, আবেদন করতে পারবেন যশোর-ঝিনাইদ…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9