ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’

০৯ জুন ২০২১, ০৩:৪৩ PM
সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু

সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের লেখা নতুন বই প্রকাশ হয়েছে। ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’ শীর্ষক বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে লেখক প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক মহলের সকলে গুরু-শিষ্য হিসেবে জানেন। তবে দুজনের মধ্যে মিল যেমন ছিল, অমিলও ছিল প্রচুর। আর সে অমিল হচ্ছে দৃষ্টিভঙ্গির, আদর্শের ও কোনো কোনো ক্ষেত্রে মৌলিক প্রশ্নে। বঙ্গবন্ধু অনেক বিষয়ে তাঁর মতামত সোহরাওয়ার্দীর জীবদ্দশায়ই প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু অকুতোভয় ও স্পষ্টবাদী বলেই তা সম্ভব হয়। তবে এ কথা কিছুটা ঠিক যে, ‘সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বঙ্গবন্ধুর পক্ষে তার নিজস্ব পূর্ণ ভাবনা-চিন্তা নিয়ে এগিয়ে যাওয়া সহজতর হয়।'

ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সোহরাওয়ার্দীকে বঙ্গবন্ধু পিতৃজ্ঞানে দেখতেন। অন্যদিকে, ভিন্নতা বা মতভেদ থাকার পরও মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সোহরাওয়ার্দী বঙ্গবন্ধুকে পুত্র স্নেহে আগলে রেখেছেন। উভয়ের মধ্যে মতভিন্নতা থাকার পরও তা কখনো বিরোধ বা বিচ্ছেদে রূপ নেয়নি। তাদের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক খুবই অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী।’

মুখবন্ধ, ৫টি অধ্যায় ও উপসংহার নিয়ে গ্রন্থটি পরিকল্পিত। এটি পাঠে পাঠকবর্গ উত্থাপিত বিষয়সমূহ সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন বলে আশা করেন লেখক ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আশা করা যায়, ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’ গ্রন্থটি সংশ্লিষ্ট বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬