খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার

০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের ঘাট থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

​স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকৃত দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম মেহেদি হাসান সোহাগ (আনুমানিক ৪০)। তিনি জেলখানা ঘাটের একজন মাঝি ছিলেন। তবে অপর মরদেহের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই জয়েন করে শুধু শিক্ষক

​এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসে পৌঁছাতে পারে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬