কোভিড পজিটিভ হয়ে বিস্মিত তসলিমা নাসরিন

০৯ মে ২০২১, ০২:৪৬ PM
কোভিড পজিটিভ হলেন তসলিমা নাসরিন

কোভিড পজিটিভ হলেন তসলিমা নাসরিন © ফাইল ছবি

এবার কোভিড-১৯ এর থাবা বসাল বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের শরীরে। টুইট করে নিজেই জানালেন সে কথা। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় ডিজিটালের।

যদিও কোভিড পজিটিভ হয়ে বিস্মিত লেখিকা। এক বছর ধরে তিনি বাড়ির বাইরে পা রাখেননি। তাঁর ঘরেও আসেননি কেউ। তা সত্ত্বেও কীভাবে সংক্রমিত হলেন তা নিয়ে উদ্বিগ্ন তসলিমা। সঙ্গে উল্লেখ করেন তাঁর একমাত্র সঙ্গীর কথা। কে এই সঙ্গী? কী জানাচ্ছেন লেখিকা?

টুইটে তসলিমা নাসরিন বলেন, একা বাড়িতে আমার সঙ্গী কেবল বিড়াল। তারপরও আমি কোভিডে আক্রান্ত।

লেখিকা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘যদি জানতে পারতাম আমি কীভাবে আক্রান্ত হলাম?' বাড়ির বাইরে পা না রাখা সত্ত্বেও কিংবা বাইরের কারও সংস্পর্শে না এসেও আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত চিকিৎসকরাও।’

প্রসঙ্গত, গত বছর মহামারী শুরু সময় দিল্লির নিজামুদ্দিনে হওয়া তবলীগ জামাতের সম্মেলনকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করেছিলেন তসলিমা নাসরিন। তবলিঘি জামাতকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা।

টুইটে তসলিমার দাবি ছিল, ‘তবলীগ জামাত একটি ইসলামি কট্টরপন্থীদের আন্দোলন। ১৯২৬ সালে হরিয়ানার মোয়াতে এটি শুরু হয়। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকাস্তান তবলীগ জামাতকে নিষিদ্ধ করেছে। এটির সঙ্গে জঙ্গীদের সংস্রব রয়েছে। তবলীগের বেপরোয়া কাণ্ডকারখানার জন্য বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, হবেনও অনেকে। প্রায় এক শতাব্দী ধরে এরা দুনিয়ায় অজ্ঞতা ও কট্টরপন্থ ছড়িয়ে আসছে। এদের নিষিদ্ধ করা উচিত।’

১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা…
  • ০২ নভেম্বর ২০২৬
‘এমনটা আশা করিনি’, একমাত্র মেসির ভোট পেয়ে মাজা
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬৫ শিক্ষার্থী, ৫০ জনই ফেল করায় অধ্…
  • ০২ নভেম্বর ২০২৬
দারিদ্র্য হার মানাতে পারেনি রুকাইয়াকে, জিপিএ-৫ পেয়েও উচ্চশি…
  • ০২ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় থেকে ট্র্যাক্টর এনে বাণিজ্য মেলার স্টল ভেঙে দ…
  • ০২ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১
  • ০২ নভেম্বর ২০২৬