করোনায় মারা গেলেন বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী

১৮ এপ্রিল ২০২১, ০৩:০৩ PM
শফিউজ্জামান খান লোদী

শফিউজ্জামান খান লোদী © ফাইল ছবি

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জ্বল নাম শফিউজ্জামান খান লোদী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লোদীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলীক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কীভাবে কি লিখবো! মহসিন স্যারের জানাজা শেষ করতে পারি নাই। এখন খান লোদী ভাই ও চলে গেলেন। শরীরে শক্তি পাচ্ছি না। আল্লাহ্ তুমি আমাদের মাফ করেই দাও।’

জানা যায়, করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ সহকারি ও এডিটর এ কে আজাদ।

বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি'র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ উপস্থাপনা করেছেন।

ট্যাগ: করোনা
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬