পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আজিজুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী

১৩ এপ্রিল ২০২১, ০১:০৬ AM
এ কে এম আজিজুল হকের স্বরণসভা ও দোয়া মাহফিল

এ কে এম আজিজুল হকের স্বরণসভা ও দোয়া মাহফিল © ফাইল ছবি

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ কে এম আজিজুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার (১২ এপ্রিল)। তিনি ১৯৭০ সালে ১২ এপ্রিল হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য ও পাবনা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাক হিতৈষী'র সম্পাদক ও পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।

মরহুম এ কে এম আজিজুল হক ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাশ করেন। তিনি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি প্রেমী ছিলেন। নারী শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৬৫ সালে পাবনার মহিলা কলেজ প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা ছিল। ২০১২ সাল থেকে পাবনা প্রেস ক্লাবে এ কে এম আজিজুল হক স্মৃতি সাংবাদিকতা পুরষ্কার দেয়া হয়ে থাকে।

তার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার স্বাস্থ্যবিধি মেনে পাবনা প্রেস ক্লাবে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে তার পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬