মাহবুবুল হক শাকিল পদকের জন্য বই আহবান

১৬ অক্টোবর ২০২০, ০৮:৪৬ AM
মাহবুবুল হক শাকিল

মাহবুবুল হক শাকিল © ফাইল ফটো

প্রয়াত কবি, রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের স্মৃতি রক্ষায় গঠিত মাহবুবুল হক শাকিল সংসদ ২০১৭ সাল থেকে প্রতিবছর ২০ ডিসেম্বর তার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক প্রদান করে আসছে।
 
বিগত বছরগুলোর মতো এবছরও কবির জন্মদিনে একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক দেওয়া হবে। আর এর জন্য বই আহবান জানানো হয়েছে৷

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাহবুবুল হক শাকিল পদক প্রদান উপ-কমিটির আহবায়ক ওসমান গণি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে প্রকাশিত অনুর্ধ্ব ৪০ বছর বয়সের কবির কাব্যগ্রন্থের জন্য এই পদক দেওয়া হবে। এর অর্থমূল্য হবে এক লাখ টাকা।

কবিতার পদকের জন্য লেখক, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বই পাঁচ কপি করে আহবান করা হয়েছে৷ প্রাথমিকভাবে একটি কমিটি পদকের জন্য লেখক অথবা বইয়ের নাম বাছাই করবেন। সেখান থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর পদকের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেসঙ্গে লেখকের বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দেওয়া আবশ্যক।

আগামী ১০ নভেম্বরের মধ্যে চন্দনা মণ্ডল, জমিদার প্যালেস, ফ্ল্যাট # ৮/এ, ২৯১ ইনার সার্কুলার রোড, ঢাকা-এ ঠিকানায় বই পাঠাতে হবে৷

মহানবীর আদর্শ অনুসরণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্…
  • ২৫ আগস্ট ২০২৬
এক সিনিয়র সহকারী সচিবকে চাকরি থেকে বরখাস্ত করল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
৬৪ জেলায় সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ২৫ আগস্ট ২০২৬
স্থবিরতা কেটে আলোর মুখ দেখল চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি
  • ২৫ আগস্ট ২০২৬
৯ বছরেও ফেরা হয়নি রোহিঙ্গাদের, ক্যাম্পে বাড়ছে অপরাধ, ৪ হাজা…
  • ২৫ আগস্ট ২০২৬
টেবিল টেনিসের উম্মুক্ত র‌্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু ১০ সেপ্ট…
  • ২৫ আগস্ট ২০২৬