কাজী সালাউদ্দিনের জন্মদিন আজ

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৫ PM
কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন © সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের ৬৬তম জন্মদিন আজ (বুধবার)। বিশেষ এই দিনে ভালোবাসা-শুভেচ্ছায় সিক্ত সাবেক এই তারকা স্ট্রাইকার। ফুটবলসংশ্লিষ্ট অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘দিনটি আনন্দে কাটুক। আমরা হয়তো সামনের দিকে একসঙ্গে আবারও কাজ করে যাব, সুন্দর এই খেলাটির জন্য। ফুটবলের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ।’

এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ব্যস্ততার কারণে আসন্ন বাফুফের নির্বাচনে আসতে পারছেন না। তবে বার্তায় বলেছেন, ‘আমাকে কংগ্রেসে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি আসলে ব্যস্ততার কারণে আসতে পারছি না। জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার চেষ্টায় এশিয়ান ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে।’

কাজী সালাউদ্দিনের ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগের দল দিলকুশা দিয়ে ক্যারিয়ার শুরু তার। এরপর খেলেছেন ওয়ারী ও মোহামেডানে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন ভারতের বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সাল পর্যন্ত একটানা দাপট দেখিয়েছেন আবাহনীর জার্সিতে। মাঝে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছেন দেশের বাইরের কোনও পেশাদার লিগে। হংকংয়ের ক্যারোলিনা এফসিতে কাটিয়েছেন এক মৌসুম।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬