সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২ AM
মো. ইলিয়াস ভূইয়া

মো. ইলিয়াস ভূইয়া © সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। ফেরার পথে শনির আখড়া ব্রিজের ঢালে ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’

আজ সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হবে। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল থেকে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে নিয়ে যাওয়া হবে বলে জানান ফায়জুল হক।

তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

 

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬