যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান সালমা ইসলাম

৩১ আগস্ট ২০২০, ০৮:২৭ PM
অ্যাডভোকেট সালমা ইসলাম

অ্যাডভোকেট সালমা ইসলাম

যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। গত ২৩ আগস্ট গ্রুপের ৪৩টি অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তাকে গ্রুপের নতুন চেয়ারম্যান মনোনীত করেন। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বাবুল সম্প্রতি মৃত্যুবরণ করেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মো. নুরুল ইসলাম বাবুল ১৩ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান। সালমা ইসলাম ইতোপূর্বে যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি বর্তমান জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ও দেশের জনপ্রিয় দৈনিক যুগান্তরের প্রকাশক।

সালমা ইসলাম দেশের অর্থনৈতিক উন্নয়নে, শিল্পের অবকাঠামো বিনির্মাণে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে এসেছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আর্থ-সামাজিক, শিক্ষা, মানবাধিকার এবং শিশু ও নারী অধিকার সংরক্ষণের নানান বৃহৎ উদ্যোগে নিজেকে ওতপ্রোতোভাবে জড়িয়েছেন বহু আগেই।

দেশের উৎপাদন খাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনের তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে সিআইপির মর্যাদা লাভ করেন। তিনি ১৯৯১ সাল হতে ঢাকা জেলা জজ কোর্ট, ঢাকা সিএমএম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশাতেও জড়িত আছেন।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন ৩৩ ভোট
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থী ১৯৯, উপস্থিত ১১ জন, হঠাৎ হাজির ইউএনও— শোকজ দুই শ…
  • ০২ নভেম্বর ২০২৬
কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950