জাতীয় জাদুঘরের সভাপতি হিসেবে যোগ দিলেন আরেফিন সিদ্দিক

২৫ আগস্ট ২০২০, ০৯:০৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে যোগদান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে যোগ দেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবনিযুক্ত বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। তিনি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

১৯৮০ সালে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ ও ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ২০০৪ ও ২০০৫ সালে ওই সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ অধ্যাপক ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬