চলে গেলেন বিজ্ঞানী আলী আসগর

১৭ জুলাই ২০২০, ০১:৪৭ PM
অধ্যাপক আলী আসগর

অধ্যাপক আলী আসগর © ফাইল ফটো

বিজ্ঞানী, গবেষক, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও সংগঠক অধ্যাপক আলী আসগর মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে জানাজা শেষে একই সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অধ্যাপক আলী আসগর দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন। বিজ্ঞান বিষয়ে তিনি লেখালেখি করতেন। খেলাঘরের সাবেক এই সভাপতি পদার্থ বিজ্ঞান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির অন্যতম প্রধান। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেব পদার্থ বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি।

দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সংগঠনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক আলী আসগর শিশু কিশোর ও বয়স্কদের জন্য লিখেছেন শতাধিক বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে সুনাম অর্জন করেন তিনি।

অধ্যাপক আলী আসগর মুক্তবুদ্ধির উদার ও অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধসহ দেশের সব অসাম্প্রদায়িক ও প্রগতিশীল আন্দোলনে বুদ্ধিবৃত্তিক অবদান রাখেন তিনি।

অধ্যাপক আলী আসগর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৬২ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭০ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটি থেকে তিনি পিএচডি ডিগ্রি অর্জন করেন।

কাজের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আলী আসগর বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- বিজ্ঞানে অবদানের জন্য ড. মনিরুজ্জামান স্বর্ণপদক, বিজ্ঞানবিষয়ক লেখালেখির জন্য ড. কুদরত-ই-খুদা স্বর্ণপদক, দেশে বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদানের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন স্বর্ণপদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক স্বর্ণপদক।

একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি মেডিকেল সেন্টারে টানা ৪ দিন পানি সরবরাহ বন্ধ, চরম…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950