ইরফানের সঙ্গে টেনিস খেলার ভিডিও পোস্ট করলেন দীপিকা

০৯ মে ২০২০, ১২:৪৬ PM

© সংগৃহীত

সম্প্রতি মারা গেছেন বলিউড অভিনেতা ইরফান খান। তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন অভিনেত্রী দীপিকা পাডুকন। দু’জনেই বলিউড অভিনেতা। তাই পরিচয় ছিল অনেকদিনই। কিন্তু ‘পিকু’ তাঁদের কাছাকাছি আনে। হয় বন্ধুত্ব। সময় যত পেরোতে থাকে, বন্ধুত্বও গভীর হতে থাকে। আচমকা সেই বন্ধুবিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না দীপিকা।

মেনে নিতে পারছেন না তাঁকে ছেড়ে বরাবরের মতো চলে গিয়েছেন বন্ধু ইরফান। তাই একের পর এক পোস্ট করে নিজের আক্ষেপের কথা প্রকাশ করছেন তিনি।

ইরফান খানের মৃত্যুর পর ‘পিকু’ ছবির একটি দৃশ্য পোস্ট করেছিলেন দীপিকা। তিনি ও ইরফান ছাড়াও সেই ছবিতে ছিলেন পরিচালক সুজিত সরকার। ছবির নিচে ‘পিকু’রই একটি গানের লাইন তুলে দেন তিনি। ‘লমহে গুজর গয়ে…’।

এ বছর পাঁচ বছর পূরণ করল ‘পিকু’। আর এই বছরই চলে গেলেন ইরফান। তাই যেন আরও বেশি করে বিঁধছে বন্ধুর স্মৃতি। গোটা গানটি পোস্ট করে সেই কথাই লিখেছিলেন দীপিকা।লিখেছিলেন, ‘শান্তিতে থেকো প্রিয় বন্ধু’।

পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ, আবেদন ২৩…
  • ২৫ জুন ২০২৬
বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেন আপডেটের নির্দেশ
  • ২৫ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শ…
  • ২৫ জুন ২০২৬