হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রিকেট একাডেমি করার ইচ্ছা সাকিবের

১৮ এপ্রিল ২০২০, ০৯:৩১ AM

© টিডিসি ফটো

গত মাসের শেষ দিকে হঠাৎ করেই ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’ চালু করার ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই ফাউন্ডেশনটি আপাতত মরণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় কাজ করছে। বিভিন্ন পর্যায়ে অনুদান সংগ্রহ করে তা বিপদে পড়া মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে ফাউন্ডেশনের উদ্যোগে। সাকিব আল হাসান জানালেন, তার লক্ষ্য ভবিষ্যতে এই ফাউন্ডেশনের কাজে পরিধি আরও বড় হবে।

গতকাল শুক্রবার সাকিব তার ফাউন্ডেশনের ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। নিজের ফাউন্ডেশন, করোনাভাইরাস ইস্যুসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সাকিব।

ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে কী কী উদ্যোগ নিতে চান, লাইভে এমন প্রশ্নের মুখে পড়লে সাকিব বলেন, ‘ইনশাআল্লাহ ইচ্ছা আছে। হাসপাতাল, স্কুল, কলেজ এ ধরনের সেবা যদি দিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। আমি ক্রিকেটের মানুষ, যদি একটি একাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না।’

নিজের ইচ্ছা পূরণে দোয়া চেয়েছেন সাকিব, ‘মাত্রই “দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে”র যাত্রা শুরু হল। পরিস্থিতির কারণে হয়তো এভাবে শুরু করতে হয়েছে। অবশ্যই এরকম ইচ্ছে আমার আছে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, দোয়া করেন তাহলে এরকম কিছু করতে পারব অবশ্যই।’

সাকিব জানান, ফাউন্ডেশন চালু করতে চেয়েছিলেন আরও পরিকল্পনা করে, সুন্দর কোন সময়ে। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশের বিপদে আর দেরি করতে চাননি। ভেবেছেন এখন চালু করলে অন্তত কিছু মানুষের উপকারে আসা যাবে।

উল্লেখ্য, সাকিবের ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের জন্য ইতোমধ্যেই বেশ কিছু সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাস পরীক্ষার কিটও সরবরাহ করা হয়েছে।

কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬