ড. তুহিন মালিকের নামে ফেইক পেজ থেকে অশ্লীল প্রপাগান্ডা!

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ AM

© সংগৃহীত

আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক অভিযোগ করেছেন, ফেইক আইডি খুলে তার নামে অশ্লীল প্রপাগান্ডা চালাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বিভ্রান্ত না হতে এবং সত্যতা যাচাই করতে অনুরোধ করেছেন তিনি।

নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানিয়েছেন ড. তুহিন মালিক। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘আর কতবার পোষ্ট দিয়ে জানাবো যে, ফেইক আইডি থেকে সতর্ক থাকুন। গত সাত বছর ধরে একথাটি বিরতিহীনভাবে বলেই যাচ্ছি যে, নরপশুরা আমার নামে অসংখ্য ফেইক পেইজ খুলে নানান অশ্লীল প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

আমাকে যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী বানানোর চেষ্টা করেছে! সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মত ভয়াবহ প্রচারনা চালিয়েছে! আজকে দেখলাম, আমার নাম নিয়ে একজন নারীকে অশ্লীলভাবে হুমকি দেয়া হচ্ছে! হায়রে! কে কার কথা শোনে! কোনটা আসল, কোনটা ফেইক- কে তা যাচাই করে! সবাই ছুঁটছে ফেইকের পেছনে!

আর কতবার ফেইক পেইজের অপপ্রচার থেকে সাবধানতা জানিয়ে পোষ্ট দিয়েই যাবো! পাষণ্ড নরপিশাচরা দিনের পর দিন আমাকেই কেন লক্ষ্যবস্তু বানায়!

বন্ধুরা, আবারও সবিনয়ে বলছি। গত প্রায় ১১বছর ধরে আমি এমন কোন পোষ্ট দেইনি যেটা আমাকে পরে ডিলিট করতে হয়েছে। কিংবা ভুল তথ্য পরিবেশনের জন্য ক্ষমা চাইতে হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন সংবাদ আমার দৃষ্টিগোচর হলে, ঐ তথ্যের যথাযথ ও সঠিক উৎস ও রেফারেন্স নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কোন কিছু বলি না।

দুনিয়া ও পরকালীন জবাবদিহিতার কথা সার্বক্ষণিক মাথায় রাখি। নিজের বিশ্বাসযোগ্যতাও আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। লেখার আগে পরে ভয়ে থাকি, আমার দ্বারা কোন গুনাহ হয়ে গেলো কিনা! সৎ কাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে লিখি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। আর আমার হাজারো পোষ্টের মধ্যে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দও কেউ খুঁজে পাবেন না।

বন্ধুরা, যখনই কোন পোষ্ট নিয়ে সন্দেহ হবে, দয়া করে একটু যাচাই করে নিবেন। আমার ফেসবুক ফ্যানপেইজ একটিই। যার ফলোয়ার ৬ লক্ষাধিক। আমার ফ্যানপেইজের লিংক হচ্ছে— (https://facebook.com/tuhin.malik.dr/) এবং আমার ব্যক্তিগত ফেসবুক আইডিও একটিই (https://m.facebook.com/tuhin.malik) (ফলোয়ার- প্রায় দুই লক্ষ ৩৪ হাজার প্লাস)। বন্ধুরা সতর্ক থাকুন। প্লিজ বিভ্রান্ত হবেন না। আগে সত্যতা যাচাই করে নিন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬