নতুন পররাষ্ট্র সচিব হলেন মাসুদ বিন মোমেন

৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:২৪ PM
মাসুদ বিন মোমেন

মাসুদ বিন মোমেন © টিডিসি ফটো

পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে মো. শহিদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। সোমবার অবসর নিয়েছেন শহিদুল হক।

মাসুদ বিন মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি নিউ ইয়র্ক, ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

মাসুদ বিন মোমেন যুক্তরাষ্ট্রের বোস্টনের টুফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে ডিস্টিংশনসহ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি দুই সন্তানের জনক।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬