জয়নুল আবেদিনের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৫ PM

© সংগৃহীত

গুগল ডুডলে প্রদর্শন করছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। ১০৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে গুগল ডুডলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি যুক্ত করা হয়েছে। কিংবদন্তি এই শিল্পীর সম্মানে ডুডল প্রদর্শন করছে গুগল। বাংলাদেশ থেকে গুগলের ওয়েবসাইটে (www.google.com) ঢুকলে দেখা যাবে জয়নুল আবেদিনকে নিয়ে করা অসাধারণ ডুডলটি।

গুগলের হোমপেজে গেলে দেখা যাবে, একটি বৃক্ষের নিচে বসে তুলি নিয়ে ছবি (গুগল লেখা) আঁকছেন জয়নুল আবেদিন। পাশ দিয়ে কাঁধে কলসী নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। তার গায়ে গ্রামের শ্রমজীবী মানুষের পরিচ্ছদ আর কর্মব্যস্ততা, যা দেখতে সত্যিই অসাধারণ।

উল্লেখ্য, ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন। তিনি ছিলেন ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস প্রতিষ্ঠাতা। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে সাঁওতাল রমণী, দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, কাক, ঝড়, বিদ্রোহী ইত্যাদি।

 

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার ২দিন পর
  • ২৫ জুন ২০২৬
স্কলারশিপে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ২৫ জুন ২০২৬
কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি
  • ২৫ জুন ২০২৬
বাসায় না থাকায় বেঁচে যান, বাবার পর আজ মা ও তিন বোনকে হারিয়ে…
  • ২৫ জুন ২০২৬
শিশু ধর্ষণ ও হত্যা: একটি বৈশ্বিক সংকট
  • ২৫ জুন ২০২৬
প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিতে নোবিপ্রবি শিবিরের স্মারকলিপি
  • ২৫ জুন ২০২৬