শেষ শ্রদ্ধায় সিক্ত স্যার ফজলে হাসান আবেদ

২২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM
আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদ

আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদ © টিডিসি ফটো

আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রেসিডেন্ট আবদুল হামিদের পক্ষে স্যার আবেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেজর আশিকুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ পিএসসি। আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ স্টেডিয়ামে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

স্যার আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

দুপুর সোয়া ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বকে।

 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬