৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু

৩১ অক্টোবর ২০১৯, ০৯:২৬ PM

© টিডিসি ফটো

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির এক সভায় একথা জানানো হয়।

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সভায় আগামী বছর ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর জাতীয় কর্মসূচি যথাযথভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে।

এছাড়া আগামী ৮ ডিসেম্বর থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন একযোগে শুরু হবে বলেও সভায় জানানো হয়।

এর আগে সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী আগামী ১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬