লাদেনের চেহারার সঙ্গে পাথরের অদ্ভুত মিল!

১৪ অক্টোবর ২০১৯, ০৯:০১ AM

সাগর পাড়ে হাঁটতে বের হয়েছিলেন এক নারী। হঠাৎ তিনি সামনে দেখতে পেলেন একটি ঝিনুক। যেটি দেখতে কিনা একদম ওসামা বিন লাদেনের মতো। ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের উইনসেলসিয়া সৈকতে ভিন্ন রকম এই ঝিনুকটি দেখতে পান ডেবরা অলিভার। এটি চোখে পড়ার পরেই তার মধ্যে আগ্রহ বাড়ে।

ওই দিন ছিল ৬২ বছর বয়সী ওই ব্রিটিশ নারীর ৪২তম বিবাহবার্ষিকী। যে কারণে তিনি কিছুটা উৎসব মেজাজে ছিলেন। একদম অদ্ভুত এই ঝিনুকটি দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। পরে লাদেনের চেহারার সঙ্গে মিল থাকায় এটি নিয়ে তার মধ্যে একটা রহস্য তৈরি হয়। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে সেটিকে কুড়িয়ে নেন তিনি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝিনুকটির ছবিও ইতিমধ্যে শেয়ার করেছেন ডেবরা। সেখানে তিনি জানিয়েছেন, সৈকতে অসংখ্য নুড়িপাথর ও ঝিনুকের ওপর দিয়ে হাঁটছিলেন তিনি। হঠাৎ দেখতে কিছুটা ভিন্ন চেহারার একটি ঝিনুক চোখে পড়ে তার। সেটি হাতে তুলে নিয়েই অবাক হয়ে যান ডেবরা। এতে যেন নিপুণ হাতে খোদাই করা হয়েছে লাদেনের মুখাবয়ব।

ঠাট্টার সুরে তিনি বলেন, মজার ব্যাপার হল- এই ‘লাদেনকেও’ সমুদ্রেই ফেলে দেওয়া হয়েছিল। ফলে তার আশঙ্কা কোনও ভাবে পাথর হয়েই লাদেনের কঙ্কাল ভেসে আসেনি তো!

প্রসঙ্গত, গত ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো হামলায় নিহত হন আল কায়েদা নেতা প্রধান ওসামা বিন লাদেন। পরে তার মরদেহ একটি ভারী পাথরে বেঁধে আরব সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলে মার্কিন সেনাবাহিনীর তরফে জানানো হয়।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950