লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়ন, নোবেল জয় ৩ বিজ্ঞানীর

০৯ অক্টোবর ২০১৯, ০৮:০২ PM

‘লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের’ জন্য তিন বিজ্ঞানীকে এবার রসায়নে নোবেল দেওয়া হয়েছে। এঁরা হলেন জন বি গুডএনাফ, এম স্ট্যানলি হুইটিংগাম, আকিরা ইয়োশিনো।

বিবিসি জানাচ্ছে, ৯৭ বছর বয়সী জন বি গুডএনাফ নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এ পুরস্কার পেলেন।

এক টুইটে নোবেল কমিটি জানিয়েছে, ‘আমাদের জীবনে লিথিয়াম-আয়ন ব্যাটারি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই ব্যাটারি এখন মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ এবং গাড়িতে পর্যন্ত ব্যবহৃত হচ্ছে।’

সিএনএন বলছে, হুইটিংগাম ১৯৭০ এর দশকে প্রথম ব্যবহারযোগ্য লিথিয়াম ব্যাটারির উন্নয়ন ঘটান। এরপর গুডএনাফ ওই ব্যাটারির ক্ষমতাকে দ্বিগুণ করে তোলেন। এরপর আকিরা ইয়োশিনো ওই ব্যাটারি থেকে খাঁটি লিথিয়াম দূর করে লিথিয়াম আয়ন প্রযুক্তির উন্নয়ন ঘটনা। এই প্রযুক্তি খাঁটি লিথিয়াম থেকে বেশি নিরাপদ। এর ফলেই প্রাত্যহিক জীবনে এই ব্যাটারি ব্যবহার সহজ হয়েছে।

নোবেল কমিটি থেকে জানানো হয়েছে, পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জন বি গুডএনাফ, এম স্ট্যানলি হুইটিংগাম, আকিরা ইয়োশিনো।

কোন নোবেল কবে ঘোষণা
১০ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ১১ অক্টোবর শুক্রবার শান্তি ও ১৪ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম।

এ বছর ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্য পুরস্কারের নাম এক সঙ্গে ঘোষণা হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬