নোবেল পুরস্কার না পাওয়ায় ট্রাম্পের আক্ষেপ

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ AM

ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, তাঁকে কখনোই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এটা ঠিক না। ট্রাম্প দাবি করেন, কাজটা পক্ষপাতহীন ও সুষ্ঠু হলে তিনি অনেক কিছুতেই নোবেল পেতেন। তিনি অভিযোগ করে বলেন, কিন্তু তারা তো তা করবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল সোমবার এ কথা বলেন ট্রাম্প। নোবেল পুরস্কার না পাওয়ার অভিযোগ ট্রাম্প আগেও করেছেন।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। আন্তর্জাতিক কূটনীতি জোরদার এবং জনগণের পারস্পরিক সৌহার্দ্যে ভূমিকা রাখায় নোবেল পান ওবামা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরেই নোবেল কমিটি তাঁকে পুরস্কার দিল। ওবামা নিজেই জানেন না তিনি কেন নোবেল পেলেন।

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬