ডটার অব দ্য নেশন হচ্ছেন লতা মঙ্গেশকর

০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৮ PM

© ফাইল ফটো

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে ভারতের ‘ডটার অব দ্য নেশন’ উপাধিতে সম্মানিত করার পরিকল্পনা নিয়েছে দেশটির নরেন্দ্র মোদী সরকার। আসছে ২৮ সেপ্টেম্বর ‘এশিয়ার নাইটিঙ্গেল’খ্যাত এই মহান শিল্পীর ৯০তম জন্মদিন। এই মাহেন্দ্রক্ষণে ভারত সরকার উক্ত সম্মাননা দেবে বলে জানা গেছে।

সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াচ্ছেন লতা মঙ্গেশকর। তার এই অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই অনন্য সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারত সরকারের একটি অবহিত সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, নরেন্দ্র মোদী এই সুরসম্রাজ্ঞীর কণ্ঠের দারুণ ভক্ত। সমগ্র ভারতীয় জাতির সমন্বিত কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করেন লতা মঙ্গেশকর। তাকে সম্মানিত করা মানে এই জাতির কন্যাকেই সম্মানিত করা। আমরা তার ৯০তম জন্মদিনে তাকে এই সম্মানে ভূষিত করতে চাই।

এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬