দেশসেরা প্রধান শিক্ষক হলেন শাহনাজ কবীর

২১ জুন ২০১৯, ০৭:১৯ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর দেশ সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর তাকে নির্বাচিত করে।

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ শাহনাজ কবীর প্রথমে কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। পরবর্তীতে ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ের বাছাইয়ে নাম লেখান।

এরপর ২৬ জুন আনুষ্ঠানিকভাবে দেশসেরা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শাহনাজ কবীরকে পুরস্কৃত করা হবে।

শাহনাজ কবীর ২০০৬ সালের ৬ মার্চ কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে পদোন্নতি পেয়ে ২০১০ সালে তিনি প্রধান শিক্ষক হন। প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দু’বার এসএসসি পরীক্ষায় ফলাফলে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।

এরপর ২০১৫ সাল থেকে শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জ জেলায় ধারাবাহিকভাবে প্রথমস্থান দখল করে আছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের মোট ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ পরীক্ষার্থী পাস করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬