মুরসির মৃত্যুতে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

১৯ জুন ২০১৯, ০৫:০৩ PM

আদালতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মিসর। মুরসির মৃত্যুর ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা এ ঘটনায় নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত চেয়েছে। কাতার গভীর দুঃখ প্রকাশ করেছে। আর তুরস্ক মুরসির মৃত্যুতে মিসরের শাসকদের দায়ী করে তাঁকে ‘শহীদ’ বলে আখ্যায়িত করেছে।

মুরসির মৃত্যুর পর তার স্ত্রী লাগলা মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস লিখেছেন। এতে স্বামীকে শহীদ হিসেবে আখ্যায়িত করে তার (মুরসি) সাহসের ভূয়সী প্রশংসা করেন তিনি। ফেসবুকে মুরসির স্ত্রীর লেখা স্ট্যাটাসটি হুবহু অনুবাদ করে নিচে দেয়া হয়েছে-

‘মিসর প্রজাতন্ত্রের বৈধ প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি আল্লাহর জন্য শহীদ হয়েছেন। কারাকক্ষে তিনি বিজয়ী হিসেবে শিরদাঁড়া সোজা রেখে মর্যাদার সঙ্গে জুলুমের প্রতিবাদ করে তিনি বেছে নিয়েছেন শাহাদাতকে। বহুলোক তার বিরোধী হওয়া সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে গিয়ে তিনি মারা যান।

সত্য প্রচারের জন্য সামনে এগিয়ে গেছেন, কখনো পিছু হটেননি, যে জন্য তার মৃত্যু হয়েছে। কোনো রকম বিরক্তি, ক্লান্তি, আত্মসমর্পণ ও বশ্যতাস্বীকার ছাড়াই তিনি সত্যের তরবারি খাপখোলা রেখেছেন। কাজেই আল্লাহ তাকে নিজের কাছে নিয়ে গেছেন। ভীরুতা, বিশ্বাসঘাতকতা ও মোনাফেকির যুগ থেকে আল্লাহ তাকে দূরে নিয়ে গেছেন।

আল্লাহ তাকে নিজের কাছে নিয়েছেন, যাতে তিনি ইয়াহইয়া, ঈসা; আসহাবে উখদুদ ও হাবিব আল নাজ্জারদের মতোই একই পরিস্থিতিতে যোগ দিতে পারেন। তার বাণী প্রচার ও দায়িত্ব বণ্টনের পর জান্নাতুল ফিরদাউস, উচ্চমর্যাদা ও সাহচর্যের জন্য আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন।

অপেক্ষা কর, বিশ্বাসঘাতকদের বিজেতারা, অসীম অন্ধকার তোমাদের ঢেকে ফেলবে এবং নেমে আসবে কঠিন শাস্তি। আগামীতে বহু প্রজন্মের জন্য তোমরা শিক্ষা হয়ে থাকবে। জান্নাতে, হে শহীদ। কী লাভজনক লেনদেন, হে শহীদ।’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬