‘রোকেয়া পদক’ এর জন্য মনোনয়ন আহ্বান

১৮ জুন ২০১৯, ০৬:৪৮ PM

নারীর শিক্ষা, অধিকার, আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে পাঁচজন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০১৯’ প্রদান করা হবে।

নারী শিক্ষাসহ এই বিষয়গুলোর যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন এমন নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

আবেদনপত্র ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mowca.gov.bd এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট www.dwa.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ‘ছকে’ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না।

পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাই এর মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী ই-মেইল [email protected] সফট কপি এবং ডাকযোগ হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬