না ফেরার দেশে শিক্ষাবিদ আখলাকুর রহমান

০৬ জুন ২০১৯, ১১:৪৭ AM

সুনামগঞ্জের ছাতকের জনতা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আখলাকুর রহমান গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমেরিকার টেক্সাসের নিজ বাসায় আখলাকুর রহমান ইন্তেকাল করেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার মইনপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম শিক্ষাবিদ লেখক আখলাকুর রহমানের। নিজ এলাকায় স্থাপিত মইনপুর কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন।

বিশিষ্ট শিক্ষাবিদ, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনের অগ্রসৈনিক, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সাবেক আহবায়ক ছিলেন। আখলাকুর রহমান জীবদ্দশায় ১২টির অধিক ইসলামি বই রচনা করেছেন।

তিন বছর আগে আখলাকুর রহমান অভিবাসী হয়ে পরিবারের সঙ্গে বসবাস করা শুরু করেন। যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতরের দিনে ৪ জুন মঙ্গলবার বাদ জোহর টেক্সাসের স্থানীয় মসজিদে জানাজার নামাজ শেষে আখলাকুর রহমানকে স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।

‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
নেপালে ভূমিধস ও বন্যায় নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০
  • ২৬ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ফোন-ল্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
আহসানউল্লাহ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, …
  • ২৬ আগস্ট ২০২৬
বাদ পড়া শিশুদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি সেপ্টেম্বরে
  • ২৬ আগস্ট ২০২৬