সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত ড. আনিসুজ্জামান

৩০ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ PM

বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সার্ক কালচারাল সেন্টার ঘোষিত ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ২১ মে ভুটানে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমির সভাপতির সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে মঙ্গলবার দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুষ্পস্তবক প্রদান করে অধ্যাপক আনিসুজ্জামানকে একাডেমি পরিবারের পক্ষ থেকে অভিনন্দিত করেন। এ সময় একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক নীরুকুমার চাকমা, অধ্যাপক প্রদীপ কুমার রায়, ড. ইসরাইল খান, কবি কাজী রোজী, বাংলা একাডেমির পরিচালক, উপ-পরিচালক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সার্ক সাহিত্য পুরস্কার’ সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত। যা প্রতি বছর প্রদান করা হয়। ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950