‘গুরুতর’ অসুস্থ তসলিমা নাসরিন

১৬ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © সংগৃহীত

একাধিক জটিল রোগে আক্রান্ত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার লিভারে ফ্যাট জমেছে, কিডনিতে জটিল সমস্যা দেখা দিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তার ফুসফুসও আক্রান্ত হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তসলিমা নাসরিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

অনেকটা আবেগআপ্লুত হয়ে তিনি জানান, টেনশনে মরে যাই মরে যাই অবস্থা। দুম করে কবে যে একদিন মরে যাব। দুদিনের জীবন, রোগ শোকের কথা ভুলে থাকাই হয়তো ভালো।

তসলিমা নাসরিনের দেয়া ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘অদ্ভুত আমি। কোনো কিছু নিয়ে পাগল হই, দুদিন পর ভুলে যাই। ফুসফুসে কী সব ধরা পড়ছে, দৌড়োদৌড়ি ডাক্তারের কাছে, একজন নয়, দু-তিনজন স্পেশালিস্টের সঙ্গে মিটিং করা হয়ে গেল। এর পর কী জানি কী নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ফুসফুস নিয়ে যে কিছু একটা করতে হবে ভুলেই গেলাম।

লিভার-কিডনি নিয়েও একই ঘটনা। লিভারে ফ্যাট জমতে জমতে সর্বনাশ হচ্ছে। এ দেশি স্পেশালিস্ট, ও দেশি স্পেশালিস্ট করছি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। ডাক্তার উপদেশ দিচ্ছেন। খুব মন দিয়ে শুনছি। তার পর মনে নেই ঘুরতে চলে গেলাম, নাকি কিছু লিখতে বা পড়তে শুরু করলাম। লিভার মাথা থেকে চলে গেল। দু-তিন বছর আর লিভারের কথা মনেও পড়ল না।

সেদিন কিডনি নিয়েও টেনশনে মরে যাই মরে যাই অবস্থা। সাত দিনে সাতটা ডাক্তার দেখিয়ে ফেললাম। ডাক্তাররা প্রচুর টেস্ট দিয়েছেন করতে। আজ করব কাল করব করতে করতে একসময় ভুলেই গেলাম। এও বছর পার হবে মনে হচ্ছে। দুম করে কবে যে একদিন মরে যাব। দুদিনের জীবন, রোগ শোকের কথা ভুলে থাকাই হয়তো ভালো। উপসর্গ না থাকলে এই সুবিধা। দিব্যি বছরের পর বছর অসুখ-বিসুখের কথা না ভেবেই কাটিয়ে দেয়া যায়।’

‘দরকার হলে আমাকে ডিন থেকে বাদ দিয়ে দিন, আমি এসবে নেই’
  • ০৩ নভেম্বর ২০২৬
মাকে বঁটি দিয়ে হত্যা, কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সেই শি…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950