বাংলানেক্সটের সহযোগিতায় আমিরাতের ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশীষ

২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
শুভাশীষ ভৌমিক

শুভাশীষ ভৌমিক © সংগৃহীত

বাংলানেক্সটের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের এই বিশেষ ক‍্যাটাগরীতে আজ অফিসিয়ালি ‘গোল্ডেন ভিসা সার্টিফিকেট’ পেলেন শুভাশীষ ভৌমিক। এক্ষেত্রে বাংলানেক্সট এর পক্ষে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেন বাংলানেক্সটের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি আলী আকবর আশা। সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘কনটেন্ট ক্রিয়েটরস’ ক‍্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশী পাননি ।

বাংলাদেশ থেকে এর আগে একই মাধ্যমে মেগা স্টার শাকিব খান মিডিয়া প্রফেশনাল ক্যাটাগরিতে ও এক্সপার্ট জার্নালিস্ট ক্যাটাগরিতে কেরামত উল্লাহ বিপ্লব এই সম্মান সূচক সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন রেসিডেন্সি ভিসা পান। এছাড়াও  ভারত থেকে  অভিনেতা ও সুপার স্টার রজনীকান্ত, শাহরুখ খান, সনজয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের  গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন ।

যদিও বিনিয়োগ, ব‍্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন এরিমধ‍্যে। এটাকে গোল্ডেন ভিসাও বলা হয় । এটা আমিরাত সরকারের একটি বিশেষ কর্মসুচি। এই ভিসার অধিকারীরা  আলাদা মর্যাদা পান দেশটিতে । শুভাশীষ ভৌমিক এর কনটেন্ট ক্রিয়েটরস হিসাবে মিডিয়া প্রফেশনালকে বিশেষ  বিবেচনায় নিয়েছে আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল ।

বিভিন্ন দেশের খ‍্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক‍্যাটাগরিতে এই সুবিধা দেয়া হয়। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হলেও শিক্ষা, চিকিৎসা, ব‍্যবস‍া, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬
স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬