‘ওই কিরে’ বলে ভাইরাল তরমুজবিক্রেতা, জানালেন বিড়ম্বনার কথা

১৭ মার্চ ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
ভাইরাল সেই তরমুজবিক্রেতার নাম রনি

ভাইরাল সেই তরমুজবিক্রেতার নাম রনি © সৌজন্যেপ্রাপ্ত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ডায়ালগ ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু রসমালাই’। বিভিন্ন ভিডিও, রিলসে আর স্ট্যাটাসে কথাটি জুড়ে দিচ্ছেন নেটিজেনরা। এ নিয়ে হাস্যরসও চলছে সমানতালে।
  
মূলত, ভাইরাল সেই কথাটি এসেছে এক তরমুজবিক্রেতার কাছ থেকে। তরমুজ কেটে বিক্রি করার সময় ক্রেতাদের উদ্দেশে ‘ওই কিরে ওই কিরে’ বলে হাঁকডাক দেন। তার সেই মন্তব্যই এখন ভাইরাল। ভাইরাল তিনি নিজেও।  

আর ভাইরাল হয়ে বিড়ম্বনায় পড়লেন সেই তরমুজবিক্রেতা। তাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। ভিডিও করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। ভিড় দেখে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছেন। যে কারণে প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রীত রয়ে গেছে বলে জানিয়েছেন ওই তরমুজবিক্রেতা। এমন অবস্থায় ভেঙে পড়েছেন তিনি। ব্যবসায় বড় ধরনের লোকসানে পড়তে যাওয়া নিয়ে দিয়েছেন আত্মহত্যার হুমকি।  

ভাইরাল সেই তরমুজবিক্রেতার নাম রনি। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তরমুজ বিক্রি করেন তিনি। রনি বলেন, ‘আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না। আমারে বিরক্ত করবেন না, কর্ম করে খাইতে দেন ভাই। ’

ওই তরমুজবিক্রেতার দোকানে ভিড় না জমিয়ে তাকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রবিবার (১৬ মার্চ) রাতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। ’

এরপর শামীম লেখেন, ‘ভাইরাল হওয়ার লোডই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ওই কিরে? ব্যবসা করতে দেন ওনারে!’

শামীমের এই পোস্টে সহমত জানিয়েছেন নেটিজেনরা। সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন অনেকে। তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন নেটিজেনরা।  

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence