হুমায়ুন ফরিদীর মৃত্যুবার্ষিকী আজ, জেনে নিন প্রেম নিয়ে তার বিখ্যাত ৫ উক্তি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
হুমায়ুন ফরিদী

হুমায়ুন ফরিদী © ফাইল ছবি

হুমায়ুন ফরীদির মতো দারুণ সাহিত্যজ্ঞান নিয়ে মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দায় সমানতালে দাপট দেখানোর মতো অভিনেতা বাংলাদেশে হাতে গোনা। বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে দাপট দেখিয়েছেন তিনি। এ কথা অনেকেই বলেন, অভিনেতা হিসেবে তিনি যেমন শক্তিমান, মানুষ হিসেবেও ছিলেন অনন্য। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি অগণিত ভক্তকে কাঁদিয়ে অনন্তকালে যাত্রা করেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ খ্যাতিমান অভিনেতার ১৩তম মৃত্যুবার্ষিকী। 

হুমায়ুন ফরীদির অসংখ্য কথা, বাক্য, জীবনদর্শন এখনো গেঁথে আছে ভক্তদের হৃদয়ে। জীবন, জগত, প্রেম-ভালোবাসা ও বিভিন্ন অনুভূতি নিয়ে বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি দার্শনিক উক্তি করেছেন। বলেছেন যাপিতজীবনের শক্তিশালী কথা। নিজের জীবনের দুর্বল মুহূর্তগুলোতেও কেউ কেউ স্মরণ করেন প্রিয় অভিনেতার উক্তিগুলো। আসুন জেনে নিই প্রেম নিয়ে তার বিখ্যাত পাঁচটি উক্তি।

১. তুমি যখন কাউকে ভালোবাসবে, তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোনো অর্থ থাকে না।

২. কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে, ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

৩. উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।

৪. কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছ, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই—ভালোবাসাটি এমন।

৫. কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে, ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬
রেস্টুরেন্ট-মুদিখানা-টিন ও রড সিমেন্টের দোকানসহ ১৬ ব্যবসায় …
  • ২৪ জুন ২০২৬
বদলির তথ্য চূড়ান্ত অনুমোদনে হার্ডকপি চাইল মাউশি
  • ২৪ জুন ২০২৬
ম্যানেজারের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, রেস্টুরেন্টে…
  • ২৪ জুন ২০২৬
উচ্চশিক্ষার রূপান্তরের মূল চালিকাশক্তি হবে প্রশিক্ষিত শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
পে-স্কেল নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করল সচিব কমিটি
  • ২৪ জুন ২০২৬