হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

২০ ডিসেম্বর ২০১৮, ০৪:২২ PM
হাবীবুল্লাহ সিরাজী

হাবীবুল্লাহ সিরাজী

কবি হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। তিন বছর মেয়াদে নিয়োগ পাওয়া এই কবি বৃহস্পতিবার দুপুরে দায়িত্বভার গ্রহণ করেন

হাবীবুল্লাহ সিরাজী দেশের একজন অগ্রগণ্য লেখক ও কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি। লেখালেখির জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে, দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাস, নোনা জলে বুনো সংসার, সিংহদরজা, বেদনার চল্লিশ আঙুল, কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি, সারিবদ্ধ জ্যোৎস্না, বিপ্লব বসত করে ঘরে, কাদামাখা পা, যমজ প্রণালী।

প্রসঙ্গত, হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পেশাগত জীবনে তিনি ছিলেন প্রকৌশলী। তার আগে শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববাজারে দাম কমল তেলের
  • ২৬ আগস্ট ২০২৬
আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ,…
  • ২৬ আগস্ট ২০২৬
সংসদে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের থাকছে না
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যা…
  • ২৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬