৬৮ বারের মতো রক্ত দিলেন সনম

০৪ নভেম্বর ২০২৪, ১২:১০ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
৬৮ বারের মতো রক্ত দিচ্ছেন সনম

৬৮ বারের মতো রক্ত দিচ্ছেন সনম © টিডিসি ফটো

৬৮ বারের মতো অসহায় মুমুর্ষ রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করলেন পাবনার পরিচিত মুখ সাংবাদিক ছিফাত রহমান সনম। এর মাধ্যমে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে শনিবার (০২ নভেম্বর) পাবনার সন্ধানী ডোনার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রক্তদান করেন।

সাংবাদিক সনম পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক। লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, সাবেক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম টিপু, ইসমাইল হোসেন, রোজি খাতুনসহ অন্যান্যরা অংশ নেন। 

সাংবাদিক ছিফাত রহমান সনম (৪৭) পাবনা শহরের দিলালপুরের টাউন হলপাড়ার বাসিন্দা পাবনা পৌরসভার সাবেক স্যানিটারী ইন্সপেক্টর মরহুম আজিজুর রহমানের ছেলে। তিনি পাবনা প্রেসক্লাব, বনমালী ইনস্টিটিউট, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সন্ধানী ডোনার ক্লাব, গণশিল্পী সংস্থা, স্বপ্নের বাক্স ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন। 

জাতীয় শিশু কিশোর সংগঠন কলকাকলী কচিকাঁচার মেলা পাবনা শাখার সংগঠকের দায়িত্ব পালন করেছেন সনম। গণশিল্পী সংস্থার শিল্পী হিসেবে বেশ কয়েকটি পথ নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে জেলাজুড়ে পরিচিতি রয়েছে তার। 

ছিফাত রহমান সনম পাবনা থেকে প্রথম প্রকাশিত কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা প্রযুক্তির সূর্যের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পাবনা প্রেসক্লাবে একাধিকবার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এই ক্লাবের। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী অ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি-এর জাতীয় পুরস্কার লাভ করেন তিনি। 

জাতীয় পর্যায়ে প্রকাশিত ছিফাত রহমান সনমের লেখা বেশ কিছু প্রবন্ধ সমাদৃত হয়েছে পাঠক মহলে। ইতোমধ্যেই তার ১৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা আকৃষ্ট করেছে পাঠকদের। সরলা তার একাদশ কাব্যগ্রন্থ। ২০১১ সালে ও ২০১৩ সালে পাবনার একুশে বইমেলায় সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হওয়ায় তাকে প্রদান করা হয় সেরা লেখক পুরস্কার। 

তিনি পাবনার সন্ধানী ডোনার ক্লাবের মাধ্যমে এ পর্যন্ত ৬৮ জন মানুষকে স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এক প্রতিক্রিয়ায় ছিফাত রহমান সনম সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, মানবিক মূল্যবোধ ও মানসিক আত্মতৃপ্তি থেকেই মূলত কাজ করি। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগে। সকলকে নিজ নিজ পরিসর থেকে অসহায় মানুষের খেদমতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সারাদেশে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে কড়া নির্দেশ মন…
  • ০৮ মে ২০২৬
ডাকসুর বিক্ষোভের পর সিন্ডিকেটে শনিবারের বাস চালুর সিদ্ধান্ত
  • ০৮ মে ২০২৬
জুয়ার টাকা জোগাড় করতে বিশ্ববিদ্যালয় ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাক…
  • ০৮ মে ২০২৬
অ্যাপ বানিয়ে কল ডিটেইলস-ব্যাংক অ্যাকাউন্ট-মামলাসহ সংবেদনশীল…
  • ০৮ মে ২০২৬
চবি শাখার কমিটি দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আবেদন চেয়ে বিজ্ঞপ্তি!
  • ০৮ মে ২০২৬
ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9