নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী আর নেই

০৪ মে ২০২৪, ০১:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী © সংগৃহীত

নবযুগ প্রকাশনী ও রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক এবং ছায়ানটের অন্যতম সদস্য অশোক রায় নন্দী (৬২) আর নেই। শনিবার (৪ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তার বড় ভাই অশোক রায় নন্দী।

অশোক রায়ের মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

আরো পড়ুন: ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিথিলা

অশোক রায় নন্দীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডি ছায়ানট ভবন, সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলাবাজার ৩ লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। বিকালে পোস্তগোলা মহা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬