ঢাবিতে কবি মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যা রবিবার

০৯ মার্চ ২০২৪, ০৯:২৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
কবি মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যা

কবি মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যা © সংগৃহীত

আগামীকাল রবিবার (১০ মার্চ) একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান-জামাল মিলনায়তনে এই কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী, অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এম.পি। অনুভূতি প্রকাশ করবেন কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কবিতা নিয়ে কথা বলবেন কবি-কথাসাহিত্যিক আনিসুল হক। 

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের কবিতা আবৃত্তি করবেন রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, শাহাদৎ হোসেন নিপু, মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, তামান্না সারোয়ার নীপা। তাঁর পছন্দের গান পরিবেশন করবেন সুমা রানী রায়।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬