ড. মোহাম্মদ মনিরুজ্জামানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল

০২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৪ PM
অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান

অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান © ফাইল ফটো

কবি, শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, প্রাবন্ধিক, রোটারিয়ান, সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার।

বহুমুখী প্রতিভাধর গুণী ও বিরল এ ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান। তিনি ২০০৮ সলের এদিন মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-প্রশাসনে, দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষত মহান মুক্তিযুদ্ধে রয়েছে তাঁর অসামান্য অবদান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা তিনি লিখেছেন।

কবি মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল যশোরে কবির মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ ও বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৪ সেপ্টেম্বর কবির ওপর আলোচনাসভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বজন ও পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
  • ২৬ আগস্ট ২০২৬
মিলাদুন্নবী: ইতিহাস, ঐতিহ্য ও আলেমদের মতভেদের অন্তরালে
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবি উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ২৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬